গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রোনালদোর ছেলেকে নিয়ে কাড়াকাড়ি

    রোনালদোর ছেলেকে নিয়ে কাড়াকাড়ি

    0
    44
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রকে নিয়ে ফুটবল বিশ্বে আগ্রহের শেষ নেই। ছোটবেলা থেকেই ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলেকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছে। তবে এবার জানা যাচ্ছে , বাবার ক্লাব আল নাসরে খেলার চেয়ে ইউরোপেই নিজের ক্যারিয়ার গড়তে বেশি আগ্রহী তিনি।

    বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র সৌদি ক্লাবটির মূল দলে যোগ দেওয়ার সুযোগ আপাতত নিতে চান না।বরং ইউরোপের বড় একাডেমিগুলোতে নিজেকে আরো উন্নত করতে চান তিনি।জানা গেছে, ইতিমধ্যেই কয়েকটি ইউরোপিয়ান জায়ান্ট তার প্রতি আগ্রহ দেখিয়েছে। সেই তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড এবং স্পোর্টিং সিপির মতো ক্লাবগুলো। বিশেষ করে স্পোর্টিং সিপির সঙ্গে রয়েছে তার আবেগের সম্পর্ক, কারণ সেখান থেকেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন তার বাবা।বলা হয়েছে, রোনালদো জুনিয়র ইংল্যান্ড বা মাদ্রিদে ফিরতে আগ্রহী।

    তবে পরিবার চায়, তাকে যেন অতিরিক্ত মিডিয়া চাপ ও বাবার সঙ্গে তুলনার মধ্যে না পড়তে হয়। ইতিমধ্যে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ দলে খেলেছেন রোনালদো জুনিয়র। এছাড়া বাবার মতোই জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং আল নাসরের যুব দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়রের।