ফ্ল্যাক্সসিড অতিরিক্ত খেলে স্বাস্থ্যঝুঁকি

0
130
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ওজন কমাতে কিংবা পুষ্টিগুণে ভরপুর বলে অনেকেই নিয়মিত ফ্ল্যাক্সসিড খান। তবে এই বীজ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে তা শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন পুষ্টিবিশেষজ্ঞরা।বিশেষজ্ঞদের মতে, ফ্ল্যাক্সসিড নিয়মিত খেলেও এর পরিমাণ নিয়ে সাবধান থাকা জরুরি। দিনে মুঠো মুঠো ফ্ল্যাক্সসিড খেলে শুরুতেই দেখা দিতে পারে হজমের সমস্যা।

এর মধ্যে রয়েছে পেট ফুলে থাকা, গ্যাস, বদহজম এমনকি ডায়রিয়ার মতো জটিল সমস্যা।বিশেষ করে যারা আগে থেকেই পেটের সমস্যায় ভোগেন বা অল্প কিছু খেলেই পেটে অস্বস্তি হয়, তাদের জন্য এই বীজ হতে পারে বিপজ্জনক। এমনকি নিয়মিত ফ্ল্যাক্সসিড খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে। এ ছাড়া গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ফ্ল্যাক্সসিড রক্তকে পাতলা করে দেওয়ার প্রবণতা সৃষ্টি করতে পারে।ফলে যারা রক্তপাত সংক্রান্ত সমস্যায় ভোগেন বা আগে থেকেই রক্ত পাতলা হওয়ার ওষুধ খান, তাদের জন্য এটি হতে পারে বাড়তি বিপদের কারণ।অন্যদিকে, অতিরিক্ত ফ্ল্যাক্সসিড খাওয়ার ফলে শরীরে হরমোন ভারসাম্যও বিঘ্নিত হতে পারে। পাশাপাশি দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অ্যালার্জি প্রতিক্রিয়াও।

চিকিৎসকদের পরামর্শ, নিয়মিত ফ্ল্যাক্সসিড খেতে চাইলে সপ্তাহে কয়েকদিন বিরতি দিয়ে খাওয়া উচিত।আর যারা আগে থেকেই অ্যালার্জি বা হজমজনিত সমস্যায় ভোগেন, তাঁদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া প্রয়োজন।