
রাজ্য পুলিশের নাকের ডগা দিয়ে বিএসএফ কী করে রাজ্যের বাসিন্দাদের তুলে নিয়ে যাচ্ছে বীরভূমের অন্তসত্ত্বা সোনালি বিবির প্রসঙ্গ টেনে কোচবিহারের প্রশাসনিক বৈঠক থেকে এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্য পুলিশের কর্তাদের সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের যাঁরা অফিসার আছেন তাঁদের বলবেন, এত ভীতু হলে চলবে না, মারপিট করতে বলছেন না, খুন খারাপি করতে বলছেন না! প্রো অ্যাক্টটিভ হন।
সম্প্রতি বীরভূমের অন্তস্বত্ত্বা সোনালি বিবিকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছিল বিএসএফের বিরুদ্ধে। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাঁকে দেশ ফেরাতে বাধ্য হয়েছে বিএসএফ। ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন, এই যে বাংলার গর্ভবতী মাকে নিয়ে এসেছেন। তার পরিবারের চারজন এখনও ওখানে আছে।
তারা ইন্ডিয়ার সিটিজেন। কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ তাঁদের জোর করে পুশব্যাক করেছে।








