ক্রিসমাস শুরু অ্যালেন পার্কে, মুখ্যমন্ত্রী বললেন টেনশনমুক্ত থাকুন

0
139
ছবি সৌজন্যে : এক্স
সপ্তাহ খানেক আগেই অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভাল থাকতে হলে মাঝে মাঝে রিল্যাক্সেশন প্রয়োজন হয়।
উৎসব এই রিল্যাক্সেশন দেয়। সব সময় কেন টেনশন থাকবে। প্রচুর বিদেশি পর্যটক এসেছেন এরাজ্যে। তিনি চান বিদেশি পর্যটক আসায় যেন দেশের মধ্যে এক নম্বর হতে পারেন। অ্যালেন পার্কের সঙ্গেও রাজ্যের আরও ১৪টি জায়গায় ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন এখন যে কোনও উৎসবকে কেন্দ্র করে সব জায়গা সেজে ওঠে। এরজন্য কেউ কেউ ডিফেম করেন। তা সত্ত্বের সব ধর্ম বর্ণের উৎসব পালিত হয় এই বাংলায়। মানুষ মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। এটা একটা কমন ব্রিজ।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এই অনুষ্ঠান ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। ২৪ ও ২৫ তারিখ অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ থাকবে। এ ক’দিন অ্যালেন পার্কের এই রাস্তা শুধুই ওয়াকিং স্ট্রিট।