
কার সুপারিশে কত চাকরি বাঁকুড়ার রানিবাঁধের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়েছে সিপিএম। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জানতে প্রভাবশালীদের সুপারিশে রাজ্যে ৩২ জনের চাকরি হয়েছে।
সেই তালিকায় দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতাবালা ঠাকুর, সওকত মোল্লাদের নাম সামনে এসেছে। সিবিআইয়ের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার সুপারিশে। তাঁর সুপারিশে ২২ জন চাকরি পেয়েছে। সিবিআইয়ের তালিকা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই তালিকায় রানিবাঁধের বিভিন্ন এলাকায় সাঁটিয়ে দিয়েছে সিপিএম।
পোস্টারে লেখা, দুর্নীতিতে এগিয়েছে বাঁকুড়া জেলা। অবিলম্বে পুরো ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। পাল্টা সিপিএমকে আক্রমণ করেছে তৃণমূল।
