
মুখ্যমন্ত্রীর জন্য কত বেকার আত্মঘাতী হয়েছেন, পাল্টা প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কথায় পার্শ্বশিক্ষকদের জন্য ২০ হাজার টাকা মাইনে দেয় কেন্দ্র।
সেই টাকা না দিয়ে ১৩ হাজার মাইনে দেওয়ার জন্য কতজন পার্শ্বশিক্ষকের মৃত্যু হয়েছে সেই জবাব আগে দিন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মৃত্যুর দায় নিতে হবে তৃণমূলকে। তাঁর কথায় মুখ্যমন্ত্রী এসআই বন্ধ করতে সবরকম চেষ্টা করছেন।
তিনি আরও বলেছেন এসআইআর তো নির্বাচন কমিশন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে হলে তো আদালতে যেতে পারেন। আগেও গিয়েছিলেন কিন্তু কোনও লাভ হয়নি।








