অরিজিৎ সিং কত সম্পত্তির মালিক?

0
171
ছবি সৌজন্যে :ফেসবুক

এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। এ বছরের ২৫ এপ্রিল ৩৭ বছরে পা দিলেন তিনি। একের পর এক হিট গান উপহার দিয়েছেন তারকা শিল্পী। তার গানের জাদুতে মুগ্ধ ৮ থেকে ৮০ সবাই।

জানেন কি গায়কের মোট সম্পত্তি কত? মাত্র ১৮ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন অরিজিৎ সিং। আশিকি টু ছবির তুম হি হো গানটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। যদিও তার প্রথম প্লেব্যাক করা গান মার্ডার টু ছবির ফির মহব্বত গানটি।বিভিন্ন ভাষায় এখনও পর্যন্ত ৩০০ টির বেশি গান গেয়েছেন অরিজিৎ। বলিউডের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া গায়ক হলেন অরিজিৎ সিং। বছরে প্রায় ৭০ কোটি টাকা আয় তার। ৪১৪ কোটি টাকার সম্পত্তি আছে গায়কের। বলিউডের এক একটি গান গাওয়ার জন্য সরকারিভাবে প্রায় ১০ লাখ টাকা করে নেন অরিজিৎ। আর কনসার্টের জন্য ৫০ লাখ থেকে দেড় কোটি টাকা চার্জ করে থাকেন বলেই রিপোর্টে জানানো হয়েছে।অরিজিৎ সিংয়ের মুম্বাইয়ে ভারসোভা বিল্ডিংয়ে ৪টি ফ্ল্যাট আছে। যার প্রতিটির দাম সরকারিভাবে প্রায় ৯ কোটি টাকা। এছাড়া তার কাছে রেঞ্জ রোভার ভগ,হামার এইচ ৩, মার্সিডিজ বেঞ্জের মতো একাধিক বিলাসবহুল গাড়ি আছে। যদিও তিনি সাদামাটাভাবেই থাকতে পছন্দ করেন। উল্লেখ্য,তুম হি হো গানটির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন অরিজিৎ সিং।

কলঙ্ক টাইটেল ট্র্যাক, অ্যায় ওয়াতান, রোকে না রুকে, সুরজ ডুবা হ্যায়, ইত্যাদি গানগুলোর জন্যও ফিল্মফেয়ার পেয়েছেন গায়ক। সোচ না স্যকে গানটির জন্য গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন অরিজিৎ।