গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment শাহরুখপুত্র কত সম্পত্তির মালিক? 

    শাহরুখপুত্র কত সম্পত্তির মালিক? 

    0
    184
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আরিয়ান খান,তার প্রথম পরিচয় তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র।তবে কাজেও আরিয়ান নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন।

    সম্প্রতি ২৮ বছর পূর্ণ করলেন আরিয়ান খান। বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম।প্রথম পরিচালিত কাজ দ্য ব্যাড্স অফ বলিউড নিয়ে চর্চাও তুঙ্গে। পর্দার পিছনে থাকলেও অভিনেতা হিসাবেও নাকি বেশ ভালো আরিয়ান।তবে শুধু সৃজনশীলতা নয়। ব্যবসায়িক দিক নিয়েও যথেষ্ট সচেতন তিনি। ২৮ বছর বয়সি আরিয়ানের সম্পত্তির পরিমাণ সেটাই প্রমাণ করে।বলিউডে কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে আরিয়ানের।ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৩০ লক্ষের বেশি। সেখান থেকেও আয় করেন তিনি। উল্লেখ্য ২০২৩ সালে বাবার সঙ্গে জোট বেঁধে পোশাকের একটি ব্র্যান্ডও চালু করেছিলেন তিনি। সেখানে জ্যাকেটের দাম ২ লক্ষ টাকা, টি-শার্টের দাম ২৪ হাজার টাকা এবং হুডি পাওয়া যায় ৪৫ হাজার টাকাতে। সম্প্রতি এই ব্র্যান্ডের আওতায় উচ্চ মানের মদও বাজারে এনেছেন শাহরুখ পুত্র। সেই ব্র্যান্ডের প্রচার করেছেন,দ্য ব্যাড্‌স অফ বলিউড সিরিজের মধ্যে।আরিয়ানের গাড়ির সম্ভারও বড়। সেখানে অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ। এর সঙ্গে দিল্লির বিলাসবহুল এলাকায় ৩৭ কোটি টাকার একটি বাড়িও রয়েছে তার। বর্তমানে তিনি ৮০ কোটি টাকার সম্পত্তির মালিক।ওদিকে,১৯৯৭ সালের ১২ নভেম্বর জন্ম আরিয়ানের।

    পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুল থেকে।শোনা যাচ্ছে, ওটিটি মঞ্চে সাফল্যের পরে এ বার বড় পর্দার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান।