১ কেজি ওজন কমাতে কতটা হাঁটা

0
70
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ওজন কমাতে হলে সব সময় শারীরিকভাবে সক্রিয় থাকা জরুরি।কিন্তু অনেকেই ব্যায়ামের নাম শুনলেই এড়িয়ে যান।

ফলে তারা কোনো শারীরিক কার্যকলাপ শুরু করেন না এবং ওজনও কমে না। কিন্তু, হাঁটা বা পদচারণাও একটি চমৎকার ব্যায়াম হতে পারে।আসলে বেশিরভাগ মানুষই ভাবেন, হাঁটাচলা করে আর কত ওজন কমবে, তাই তারা এটিকে তাদের দৈনন্দিন অভ্যাসের অংশ করেন না।ধরুন, শুধু হেঁটে ১ কেজি ওজন কমাতে হলে আপনাকে কতক্ষণ হাঁটতে হবে? এখন প্রশ্ন হলো,১ কেজি ওজন কমাতে কত হাঁটতে হবে? উত্তর হলো, ১ কেজি ফ্যাট-এ প্রায় ৭৭০০ ক্যালরি থাকে।এখন, আপনি যদি ১ হাজার কদম হাঁটেন, তবে প্রায় ৫০-৭০ ক্যালরি বার্ন হয়। এই হিসেবে ১ কেজি ওজন কমাতে হলে আপনাকে প্রায় ১ লাখ ৪০ হাজার কদম হাঁটতে হবে।শুধু ১ কেজি ওজন কমানোর জন্য প্রায় দেড় লাখ কদম হাঁটা, শুনতে বেশ কঠিন ও ক্লান্তিকর মনে হতে পারে।তবে এটিকে ভেঙে দেখলে আপনি কয়েক দিনের মধ্যেই এটি সহজেই সম্পন্ন করতে পারেন। আপনি যদি প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার কদম হাঁটার লক্ষ্য নির্ধারণ করেন, তবে মাত্র ১০-১২ দিনে আপনি ১ কেজি ওজন কমাতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ভারী ব্যায়াম করারও প্রয়োজন নেই। প্রতিদিন হাঁটার উপকারিতা সম্পর্কে নিউট্রিশন কোচ বলছেন, হাঁটার সবচেয়ে বড় সুবিধা হলো এটি মানসিক অবসাদ তৈরি করে না। এটি প্রায় সব বয়সের মানুষ করতে পারে এবং এর জন্য কোনো বিশেষ সরঞ্জামেরও প্রয়োজন হয় না।অনেক গবেষণায় দেখা গেছে, হাঁটা হার্টের স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

অর্থাৎ আপনি যদি সার্বিকভাবে সুস্থ থাকতে চান, তবে আপনার দৈনন্দিন রুটিনে হাঁটাকে অন্তর্ভুক্ত করতে পারেন।