গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment বরুণের ‘বেবি জন’-এ এন্ট্রি ভাইজানের

    বরুণের ‘বেবি জন’-এ এন্ট্রি ভাইজানের

    0
    119
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    সোশাল মিডিয়ায় সলমন ফ্যান ফলোয়ারদের তুমুল হইচই। সলমনের এমন অপমান একেবারেই সহ্য হচ্ছে না তাঁর ফলোয়ারদের। তাই একটাই স্লোগান, বাতিল হোক ভিডিও।

    এদিকে,এমনিতেই সলমনের প্রাণ নিয়ে টানাটানি। একের পর এক প্রাণনাশের হুমকি বিষ্ণোইদের। তারই মাঝে শুটিং করছেন, ভাইয়ের জন্মদিনে হাজির হচ্ছেন।এত কিছু কাণ্ডের মধ্যে এবার ভাইরাল সলমনের এক অ্যাকশন প্যাকড ভিডিও। যা দেখে,সলমন ফ্যানরা খুশি কম, রেগে বেশি। অন্যদিকে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ানের বেবি জন ছবি। আর এই ছবির ক্লাইম্যাক্স নিয়েই যত গণ্ডগোল।ছবির ক্লাইম্যাক্সে হঠাৎই এন্ট্রি নিয়েছেন এজেন্ট ভাইজান। ছবির সবচেয়ে বড় চমক ফাঁস হতেই রেগে গিয়েছেন সলমনের ফ্যান ফলোয়াররা। অনেকের বক্তব্য, সলমনকে নিয়ে ছেলেখেলা হয়েছে।তাঁর ভিডিও কখনই ভাইরাল হওয়া উচিত নয়।এমনকী, ভিডিও ডিলিট করার ডাকও দিয়েছেন অনেকে।প্রাণনাশের হুমকির তোয়াক্কা না করে দাবাং মেজাজেই সিকন্দর ছবির শুটিং শুরু করে যাচ্ছিলেন সলমন খান। কড়া নিরাপত্তার মোড়কে শুটিং করছেন পরিচালক এ আর মুরুগাদোস।ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সত্যরাজ। মনে করা হচ্ছে,এই ছবির ভিলেন তিনিই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুনীল শেট্টিকে।সাজিদ নাদিয়াদওয়ালার পাশাপাশি এ ছবির প্রযোজনাতেও অংশীদার তিনি। উল্লেখ্য, বলিউডের বড় স্টাররা এখন দক্ষিণী পরিচালকদের উপরই ভরসা রাখছেন।

    তা সে শাহরুখের জওয়ান ,পরিচালক অ্যাটলি হোক বা রণবীর কাপুরের অ্যানিম্যাল,পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সাফল্যের আশায় এবারে এই পথই বেছে নিয়েছেন ভাইজান সলমন খান। আগামী বছরের ইদে সিকন্দর মুক্তি পাওয়ার কথা।