গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International কোন জোরে টিকে আছেন নেতানিয়াহু?

    কোন জোরে টিকে আছেন নেতানিয়াহু?

    0
    70
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ১৩ জুন ইরানের ওপর ইসরায়েলের হামলার পর থেকে চলছে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। কিন্তু এর কিছুদিন আগেই খোদ ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে কাঁপিয়ে দিয়ে গিয়েছিল বিরোধী দলগুলো। সংসদে তারা এমন এক প্রস্তাব তুলেছিল, যা পাস হলে নেতানিয়াহুর পতন ঘটেও যেতে পারত।শেষ পর্যন্ত ৫৩ জন সংসদ সদস্য এ প্রস্তাবের পক্ষে থাকলেও বিপক্ষে যান ৬১ জন।

    ব্যর্থ হয়ে যায় এই প্রস্তাব।এই ভোট ব্যর্থ হওয়ার ফলে বিরোধীদের আবার একই ধরনের বিল আনতে ছ’ মাস অপেক্ষা করতে হবে।তবে বলা হচ্ছে আপাতত ইসরায়েলের সংসদেই প্রমাণ হয়ে গিয়েছে যে নেতানিয়াহু সরকার পতনের কতটা কাছাকাছি পৌঁছে গেছে। মনে হতে পারে, গাজা যুদ্ধ বন্ধের দাবিতে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন, ইসরায়েলবিরোধী দলগুলোর এ প্রচেষ্টা তাদের পক্ষে গেছে। তবে এখানে রয়ে যাচ্ছে বড় কিছু জটিলতা।ইসরায়েল বিরোধীপক্ষ মূলত মধ্যপন্থী ও বামপন্থী দল নিয়ে গঠিত। আর দেশটির কট্টর ডানপন্থী সরকারে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আছে চরম ডানপন্থী ও ধর্মীয় উগ্রবাদী দলগুলো।এরা পাশে না থাকলে নেতানিয়াহুর পতন অনিবার্য। তবে কিছুদিন আগে ইসরায়েলি ধর্মীয় দলগুলো সরকার পতনের পক্ষে ভোট দেওয়ার হুমকি দেয়। তাদের দলে নিয়ে নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার আশা করছিল বিরোধীপক্ষ। কিন্তু ধর্মীয় দলগুলো হঠাৎ কেন নেতানিয়াহুর বিপক্ষে গেল? ইসরায়েলের প্রত্যেক সুস্থ সবল তরুণের জন্য সেনাবাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক। তবে পুরনো এক বিতর্কিত আইনের মাধ্যমে ইহুদি ধর্মীয় পড়াশোনায় নিয়োজিত তরুণরা সেনাবাহিনীর চাকরি থেকে ছাড় পেয়ে যান।

    এদিকে,গাজায় ২০ মাস ধরে আগ্রাসন চালানোর পর সেনাবাহিনীতে আরো জনবল দরকার বলে মনে করছে নেতানিয়াহু সরকার। নেতানিয়াহুর দল লিকুদ পার্টিরও দাবি, এই তরুণদেরও সেনাবাহিনীতে কাজ করতে হবে। আর ফাঁকি দিলে শাস্তি দিতে হবে। অন্যদিকে জোট সরকারে থাকা কট্টর ইহুদিবাদী দলগুলো চায়, তাদের সদস্যরা যাতে সেনাবাহিনীর চাকরি থেকে স্থায়ীভাবে ছাড়ের নিশ্চয়তা পান। একে কেন্দ্র করেই সংসদ ভেঙে দেওয়ার বিতর্ক শুরু হয়।