গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কীভাবে জানা যাবে জিনিসের দাম, জানালো কেন্দ্র

    কীভাবে জানা যাবে জিনিসের দাম, জানালো কেন্দ্র

    0
    56
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আগামী সোমবার থেকে দেশে জিএসটি-এর নতুন হার কার্যকর হবে। নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে। তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে।
    কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা, তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে। সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না-দিলেও চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন প্যাকেট বা মোড়কের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে। এই ভাবে ২২ সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে। প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। অর্থাৎ, একটি প্যাকেটে দু’টি দামের উল্লেখ থাকবে। একটি পুরনো দাম, আর একটি নতুন।
    সে কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভাল করে খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত অথবা যত দিন না দোকানে থাকা পণ্য পুরো শেষ হচ্ছে, তত দিন পুরনো মোড়ক বা প্যাকেটে জিনিস বিক্রি করা যাবে। বিভ্রান্তি যাতে না ছড়ায়, তার জন্য সব রকম মাধ্যম ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।