রোগ প্রতিরোধ জাপানি মাচা চা

0
169
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জাপান, তাইওয়ানে মাচা চা খুবই জনপ্রিয়। বিশেষত জাপানিরা মাচা গ্রিন টি খেতেই অভ্যস্ত। দুধ-চিনি দিয়ে চা বা কফি খেতে তাঁরা খুব একটা পছন্দ করেন না।

 

এদিকে জাপানিরা খাওয়াদাওয়ার ব্যাপারে খুব সচেতন। মেপে খাবার খান, টাটকা খাবারই খান। আসলে মাচা চা-য়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, পলিফেনল,অ্যামাইনো অ্যাসিড থাকে যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।এই চা খেলে শরীরে ক্যাফেইন কম জমা হয়,ওজনও নিয়ন্ত্রণে থাকে।মাচা চা-এ থাকা কিছু উপাদান ক্যানসার প্রতিরোধ করতে পারে, মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়।এই চা খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, প্রদাহ জনিত অসুখের ঝুঁকি কমে। এখন প্রশ্ন হলো,মাচা চা বানাবেন কী ভাবে?আধ চামচ মাচা চায়ের গুঁড়ো,১ কাপ গরম জল,২ চা চামচ ব্রাউন সুগার নিন। তারপর এক কাপ ফুটন্ত জলের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে নিন। এ বার অন্য একটি কাপে মাচা চায়ের গুঁড়োর সঙ্গে গরম জল মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করে নিন। এ বার সসপ্যানে চায়ের মিশ্রণের সঙ্গে ব্রাউন সুগার মেশানো জল মিশিয়ে কম আঁচে নাড়তে হবে। অনেকে এর সঙ্গে দুধও মেশান। ক্রমাগত নেড়ে যেতে হবে।

 

সবুজ রঙের থকথকে মিশ্রণ তৈরি হলে গ্যাস বন্ধ করে দিতে হবে। কাপে ঢেলে উপরে আরও খানিকটা মাচা চায়ের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন। রেডি হয়ে যাবে মাচা চা।