
সোশ্যাল মিডিয়া,এক্সে ভুয়ো, বট ও অন্যান্য প্রতারণামূলক কার্যকলাপ কমিয়ে আনতে নতুন পরীক্ষা চালাচ্ছে এক্স, যেখানে ইউজারদের প্রোফাইল সম্পর্কে আরও তথ্য দেখাবে প্লাটফর্মটি। উল্লেখ্য দীর্ঘদিন ধরেই ভুয়ো অ্যাকাউন্ট, বট ও প্রতারণামূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত ইলন মাস্কের মালিকানাধীন এক্স।
প্লাটফর্মটিতে পেড ভেরিফিকেশন চালুর পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।কারণ এতে যে কোনো ব্যক্তি অর্থ দিয়ে সাবস্ক্রিপশন নিলেই তার অ্যাকাউন্টের ভিউ বা রিচ বেড়ে যায় বলে অভিযোগ।এখন কোম্পানিটি ছোট পরিসরে পরীক্ষা চালাচ্ছে, যেখানে ইউজারদের সন্দেহজনক বা ভুয়ো অ্যাকাউন্ট চিনতে সাহায্য করবে এক্স।অ্যাবাউট দিজ অ্যাকাউন্ট, নামের নতুন এক ফিচার নিয়ে পরীক্ষা করছে এক্স।ইউজারদের যে কোনো প্রোফাইল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেবে ফিচারটি।যার মধ্যে রয়েছে, অ্যাকাউন্টটি কবে এক্স-এ যোগ দিয়েছে, অ্যাকাউন্টধারী কোন এলাকায় অবস্থান করছেন,তার ইউজারনেম কতবার পরিবর্তিত হয়েছে এবং অ্যাকাউন্টটি এক্স-এর সঙ্গে কীভাবে জড়িত।ফিচারটি অনেকটা ফেসবুকের পেজ ট্রান্সপারেন্সি অংশের মতো,যেখানে কোনো পেজ কবে তৈরি হয়েছে তা এবং এ পেজের পরিচালনাকারী কোথায় অবস্থান করছে সেটিও দেখা যায়।
ফিচারটি পুরোপুরি চালু হলে সাধারণ প্রতারণা ও ভুয়ো আচরণ সহজেই বুঝতে পারবেন অনেক এক্স ইউজার।কারণ, প্রতারকরা অনেক সময় হ্যাকিং অ্যাকাউন্টের হ্যান্ডেল বা ইউজারনেম পরিবর্তন করে অ্যাকাউন্টটির আগের ফলোয়ারদের বিভ্রান্ত করার চেষ্টা করে।









