ইনস্টাগ্রামে অন্যদের স্টোরি ‘গোপনে’ দেখার সুবিধা

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ইনস্টাগ্রামে পরিচয় গোপন রেখে অন্যদের স্টোরি দেখার নতুন ফিচার নিয়ে পরীক্ষা করছে মেটা। ইনস্টাগ্রাম প্লাস নামের এ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নাম না প্রকাশ করেই স্টোরি দেখার পাশাপাশি আরও বেশ কিছু বিশেষ সুবিধা পাবেন ইউজাররা।

বর্তমানে কয়েকটি দেশে এই ফিচারের পরীক্ষামূলক কাজ চলছে। বলা হচ্ছে, বর্তমানে কেবল মেক্সিকো, জাপান ও ফিলিপিন্সের ইউজাররা ইনস্টাগ্রাম প্লাস মেম্বারশিপের জন্য সাইনআপ করতে পারবেন।স্থানীয়ভাবে মাসে ১ থেকে ২ ডলার ব্যয়ের এ প্রিমিয়াম ফিচারে সাবস্ক্রাইবাররা আরও দেখতে পাবেন যে কতজন মানুষ তাদের স্টোরি বারবার দেখছেন।অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে স্টোরির জন্য অ্যানিমেটেড সুপারলাইক রিয়্যাকশন ও স্টোরিগুলো দীর্ঘক্ষণ সচল রাখার সুবিধা।জানা যাচ্ছে ,ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিক কোম্পানি মেটা তাদের অন্যান্য অ্যাপের জন্যও সাবস্ক্রিপশন ব্যবস্থা পরীক্ষা করছে।এ মাসের শুরুতে হোয়াটসঅ্যাপ বিষয়ক সাইট ডব্লিওএবেটাইনফো বলেছিল,অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ প্লাস নামে নতুন এক প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান তৈরির কাজ চলছে।

অর্থ দিয়ে ব্যবহার করা যাবে এমন ফিচারের মধ্যে রয়েছে বিশেষ রিংটোন, পিন করা চ্যাটিং ও কাস্টমাইজেশন বা নিজের মতো সাজিয়ে নেওয়ার সুবিধা।রিপোর্ট বলেছে,এসব সুবিধার মধ্যে রয়েছে ১৪টি নতুন আইকন ও ইন্টারফেসের জন্য বিভিন্ন রঙের সমাহার। এ সুবিধাটি ইউজারদের অ্যাপের রূপসজ্জার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে।