
প্রযুক্তি দুনিয়ায় একটি অ্যাপ নিয়ে হঠাৎ বেশ আলোচনা শুরু হয়েছে। সেই অ্যাপের নাম ডিপসিক। ডিপসিক একটি জেনারেটিভ এআই চ্যাটবট তৈরি করেছে, যা চ্যাটজিপিটির মতোই কাজ করে।
তবে ডিপসিকের বিশেষত্ব হলো এটি ওপেন সোর্স অর্থাৎ এর কোড ব্যবহার, সংশোধন এবং দেখার জন্য সবার জন্য ওপেন।এটি নির্মাণের উদ্দেশ্যে সোর্স কোড এবং ডিজাইন ডকুমেন্টস অ্যাক্সেস এবং ব্যবহারের অনুমতি প্রদান করে।কোম্পানিটি শীর্ষ চীনা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ এআই গবেষকদের নিয়োগ করেছে এবং কম্পিউটার বিজ্ঞান ক্ষেত্রের বাইরে থেকেও নিয়োগ করেছে, যাতে মডেলের জ্ঞান ও ক্ষমতা বৈচিত্র্যময় হয়।ডিপসিকের ওপেন সোর্স এআই মডেল এআই গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত ওপেন করেছে। এর মাধ্যমে ছোট প্রতিষ্ঠান ও গবেষকরা সহজেই এআই প্রযুক্তি ব্যবহার ও উন্নয়ন করতে পারবেন।এদিকে ডিপসিক পাওয়া যাবে বিনামূল্যে। ওপেনএআই ০১ এবং ক্লাউড সোনেটের মতো অন্যান্য সিস্টেমগুলোর ক্ষেত্রে পেইড সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে।
আবার সাবস্ক্রিপশন নিলেও ব্যবহারের একটা নির্দিষ্ট লিমিট থাকে।যদিও গুগল জিমিনি ফ্রি-তেই পাওয়া যায়। তবে এরও ব্যবহারের সীমা নির্ধারিত থাকে। কিন্তু ডিপসিকের ক্ষেত্রে কোনো লিমিট থাকে না। আর এটা সম্পূর্ণ রূপেই ফ্রি।
