
হুগলির চণ্ডীতলার আইসির হাওড়ায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনও রহস্য। এরইমধ্যে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চণ্ডীতলার প্রাক্তন আইসি জয়ন্ত পাল।
ঘটনাস্থল থেকে পাওয়া বুলেট ব্যালেস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু বান্ধবীর কাছে দেখা করতে যাওয়ার পর গুলি চলল কিভাবে। তা এখনও স্পষ্ট নয়। আইসির কাছে নাইন এমএম অথবা জিরো পয়েন্ট থ্রি এইট এমএম পিস্তল থাকে। কিন্তু দুষ্কৃতীরা যে পিস্তল নিয়ে ঘোরে সেই পিস্তল কোথা থেকে এল। কার কাছে ছিল ওই পিস্তল।
প্রাক্তন আইসি যদি নিজেই নিজেকে গুলি করেন তবে তিনি কোথা থেকে বেআইনি পিস্তল এনেছিলেন। তা নিয়ে এখনও রহস্য রয়েছে।
