গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Howrah ১৩ বছর পর হাওড়ার পুরভোেট এবছরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    ১৩ বছর পর হাওড়ার পুরভোেট এবছরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    0
    8
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ১৩ বছর পর এবছরই হাওড়া পুরসভায় ভোট। প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল ২০১৩-য়।

    ডিলিমিটেশনের কাজ সম্পূর্ণ করে ডিসেম্বরের মধ্যেই হাওড়া এবং বালি পুরসভায় নির্বাচিত পুরনোর্ড গঠিত হয়ে যাবে। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকের আগে পুর পরিষেবার পাশাপাশি নজর ছিল পুরভোটের দিকেও। হাওড়া পুরনিগরের সঙ্গে বালি পুরসভা সংযুক্তিকরণ এবং পৃথকীকরণ ঘিরে আইনি জট এবং ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জটের কারণে বার বার থমকে গিয়েছে হাওড়ার ভোট। রাজ্যে পালাবদলের পর নতুন মন্ত্রিসভা গঠিত হতেই পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বৈঠ করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেখানেই হাওড়ার ভোট নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল।

    এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবছরের মধ্যেই হাওড়ার পুরভোট হবে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এলাকায় পর্যাপ্ত জল, পরিচ্ছন্নতা ও নিকাশি ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেছেন হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা হবে।