
সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ চাকরিহারা, চাকরিপ্রার্থী এবং কয়েকটি সংগঠনের ডাকে নবান্ন অভিযানকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্ত্বর।
হাইকোর্টের নির্দেশে সকাল থেকেই হাওড়ার মঙ্গলাহাট সচল রয়েছে। নবান্ন সংলগ্ন সমস্ত রাস্তায় পুলিশ মোতায়েনের পাশাপাশি ব্যারিকেড প্রস্তুত করে রাখা হয়েছে। প্রস্তুতি রয়েছে হাওড়া স্টেশনের সামনেও। সকাল থেকেই রাস্তায় পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।
ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। প্রস্তুত রয়েছে জলকামানও। এর পাশাপাশি সাদা পোশাকের পলিশের নজরদারি চলছে।
