বসিরহাটে গ্রেফতার ভুয়ো ডাক্তার

0
158
ছবি সৌজন্যে : নিজস্ব
এলাকায় এসএসকেএমের ডাক্তার পরিচয়ে পসার জমিয়েছিলেন ভালই। কিন্তু শেষ রক্ষা হল না।
বসিরহাট থেকে অনুপম বোস নামে হাতুড়ে ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বসিরহাটের একটি ওষুধের দোকানে চেম্বার করে চিকিৎসা করছিলেন অনুপম। জানুয়ারি মাসে এক বন্ধুর মারফত আসল চিকিৎক ইন্দ্রনীল বোস জানতে পারেন তাঁর নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য এক ব্যক্তি আমতায় ডাক্তারি করছেন। এরপর আমতায় নিজেই ঘুরে যান। ১৩ জানুয়ারি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসকর। এরপরেই তদন্তে নেমে হাওড়া জেলা গ্রামীণ পুলিশের সঙ্গে যোগাযোগ হয়। এরপর চন্দ্রপুর ফাঁড়ির এক তদন্তকারী আধিকারিক রোগী সেজে বসিরহাটে ভুয়ো চিকিৎসকের চেম্বারে যান।এরপরেই পাকড়াও করা হয় অনুপম বোসকে।
তাঁর বাড়ি কোচবিহারে। পেশায় হাতুড়ে চিকিৎসক হলেও এসএসকেএম হাসপাতালে চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করছিলেন।