
হেডফোনে গান শুনতে শুনতে রেললাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় হাওড়ার পদ্মপুকুরে তরুণীর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে পদ্মপুকুর স্টেশনের কাছে আইটি সেক্টরে কর্মরতা অঙ্কিতা পাত্র নামে ওই তরুণী কানে হেডফোন দিয়ে রেললাইন পেরোচ্ছিলেন। শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস হর্ন বাজালেও শুনতে পাননি তরুণী। শালিমার সুপারফাস্টের ধাক্কায় মৃত্যু হয় শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বাঙালপাড়ার বাসিন্দা অঙ্কিতার। তিনি আইটি সেক্টরে কাজ করতেন। শনিবার সকালে কাজ থেকেই বাড়ি ফিরছিলেন।
শালিমার জিআরপি তরুণীর দেহ উদ্ধার করেছে। খবর দেওয়া হয়েছে পরিবারকে। তরুণী অবসাদে ছিলেন কিনা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।
