
শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার মল্লিকফটকে। শুক্রবার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন বালিঘাট এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় ৩ বছরের শিশু।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় শিশুটির। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও আদালতে জামিন হয়ে যায়। সেই খবর ছড়িয়ে পড়তেই জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ, পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। অভিযুক্ত-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এই আশ্বাসে শেষপর্যন্ত অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
