হাওড়ায় বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় আগুন

0
219
ছবি সৌজন্যে : নিজস্ব
হাওড়ায় দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকা বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার সন্ধেয় হঠাৎ করেই আগুন লেগে যায় কারখানায়।
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়েই দমকলের ৪ টি ইঞ্জিন প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানার ভিতরে জমে থাকা কাঠ ও অন্যান্য সামগ্রীতে কোনওভাবে আগুন লেগে যায়। দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
বন্ধ কারখানার থেকে গ্যাস কাটারের সাহায্যে লোহার যন্ত্রাংশ কেটে বের করার কাজ চলছিড়। সেই গ্যাস কাটারের আগুনের ফুলকি থেকেই সম্ভবত আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান দমকলের।