গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home Howrah তৃণমূল-সিপিএম মনোনয়ন ঘিরে রণক্ষেত্র হাওড়া

    তৃণমূল-সিপিএম মনোনয়ন ঘিরে রণক্ষেত্র হাওড়া

    0
    239
    শহর থেকে জেলা। প্রথম দফার নির্বাচনের আগে মনোনয়ন ঘিরে দফায় দফায় উত্তেজনার ছবি ধরা পড়েছে দিনভর।
    সোমবার মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া। তৃণমূল সমর্থকদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে বাম কর্মীদের বিরুদ্ধে। এমনকী, তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।হাওড়া জেলাশাসকের দফতরের সামনে বাম সমর্থকদের মিছিল আটকে দেয় পুলিশ। ঠিক তখনই ডিএম অফিসের সামনেই তৃণমূল কর্মীদের উদ্দেশে চোর, চোর স্লোগান তোলে বামেরা। এরপরই রণক্ষেত্রে চেহারা নেয় পরিস্থিতি। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ধরেও কটূক্তি করা হয়। মেজাজ হারিয়ে বাম কর্মীদের দিকে এগোতেই শাসকদলের সমর্থকদের উপর চড়াও হন তাঁরা। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বেধে যায়। দু’পক্ষের বচসায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় হাওড়া জেলাশাসকের দপ্তরের সামনে।
    পুলিশের সামনেই রীতিমতো চলে বচসা-হাতাহাতি। যদিও হাওড়া সিটি পুলিশের দাবি, “মনোনয়ন প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।