ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু বালির দেবব্রত-র

0
284
TRACKING A GIYE MRITYU BALI R DEBABRATA R
TRACKING A GIYE MRITYU BALI R DEBABRATA R
কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়ে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে বালির বাসিন্দা দেবব্রত ধর-র। বছর ৪৬-র দেবব্রত ১১ সদস্যের একটি দলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প গোয়েচালায় গিয়েছিলেন।
জানা গিয়েছে পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্ট শুরু হয় দেবব্রতর। এরপর বেসক্যাম্পে মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর ১৭ মে দেবব্রত ট্রেকিংয়ের জন্য বাড়ি ছেড়েছিলেন। ১৯ মে ভিডিও কলে পরিবারের সঙ্গে শেষবার কথা হয়। তাঁর। তারপর ফোন বন্ধ করে দিয়েছিলেন তিনি। ২৫ মে ট্রেকিং করে নীচে নামার সময় অসুস্থ বোধ করেন। শ্বাসকষ্ট শুরু হয় দেবব্রত-র। চিকিৎসার জন্য তাঁকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তাঁর। দেবব্রতর স্ত্রী ছাড়াও দুই সন্তান এবং বৃদ্ধ মা রয়েছেন।