গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah হাওড়ায় পুনর্বাসন ক্ষোভ, জঞ্জালের গাড়ি ফেরাল স্থানীয়রা     

    হাওড়ায় পুনর্বাসন ক্ষোভ, জঞ্জালের গাড়ি ফেরাল স্থানীয়রা     

    0
    81
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ের বাসিন্দাদের পুনর্বাসন-র জন্য কন্টেনার পৌঁছতেই ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা। এদিকে, বেলগাছিয়ার আবর্জনা অন্য জায়গায় ফেলতে গেলেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে ফেরত যেতে হয়েছে স্থানীয়দের বিক্ষোভে।
    বুধবার বেলগাছিয়ার বাসিন্দাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে সাতটি কন্টেনার। স্থানীয় প্রশাসনই প্রাথমিকভাবে ঘরহারাদের সেখানে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সেগুলিকে শীঘ্রই বসবাসের যোগ্য করে তোলার কাজ হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। বিপর্যয়ের পর, এক সপ্তাহ পার হতে চললেও, এখনও হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি স্বাভাবিক তো হয়ইনি, উল্টে, দুর্ভোগ আরও বেড়েছে। কারও বাড়ি ভেঙে পড়েছে, কারও বাড়িতে ঢুকে গেছে ড্রেনের নোংরা জল। বুধবার সকালে হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে ডাম্পারে করে আবর্জনা ফেলতে গেলে বাধা দেন স্থানীয়রা। ময়লার গাড়ি আটকে চলে বিক্ষোভ। ফলে আবর্জনা না ফেলেই ফিরে যায় পুরসভার গাড়ি।
    স্থানীয়দের অভিযোগ, জগাছায় ভাগাড় তৈরি হলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। দুর্গন্ধ ও রোগ-জীবাণু ছড়াতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন স্থানীয়রা। ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জগাছায় পুনর্বাসনে আপত্তি নেই, কিন্তু ভাগাড় তৈরি হলে তাঁরা বাধা দেবেন, জানিয়েছেন আরুপাড়ার বাসিন্দারা।