গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Howrah সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাট, ট্রেন বাতিলে যাত্রী ভোগান্তি হাওড়ায়

    সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাট, ট্রেন বাতিলে যাত্রী ভোগান্তি হাওড়ায়

    0
    149
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সাঁতরাগছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটে হাওড়া স্টেশনে চূড়ান্ত হয়রানি যাত্রীদের। বাতিল হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন।
    দেরিতে ছাড়ছে হাওড়া মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। দেরিতে ছাড়ছে হাওড়া পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া বেঙ্গালুরু ও হাওড়া মুম্বই দূরন্ত এক্সপ্রেস। বাতিল করা হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস। সিগন্যাল বিভ্রাটের জেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে রবিবার ৭ ঘণ্টার পাওয়ার ব্লক করে ৫৩৩ টি রুটের ইন্টারলকিং কমিশন করা হয়। ওই দিনই কাজ শেষ না হওয়াতেই সিগন্যাল বিভ্রাট হয়েছে।
    ইতিমধ্যেই রেল কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জোর কদমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।