
সরকারি ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ মানুষের মধ্যে বিলি করার জন্য রাখা সরকারি সামগ্রী গোপনে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
বিক্ষোভকারীদের অভিযোগ অরূপ রায়ের বাড়ির সামনে একটি গোডাউনে মজুত ছিল বিপুল পরিমাণ সরকারি সামগ্রী। কম্বল, ত্রিপল সহ অন্যান্য সামগ্রী। শনিবার সেই সব সামগ্রী ম্যাটাডোর করে সরানোর সময় গাড়ি আটকান বিক্ষোভকারীরা। চোর স্লোগান দিতে থাকে। যদিও অরূপ রায়ের দাবি বিজেপি কর্মীরাই তাঁকে হেনস্থার জন্য এই কাজ করেছে। এদিকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৪ পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তাঁদের বাড়ি গোডাউন থেকে উদ্ধার হয়েছে ধান কাটার মেশিন, ড্রাম সহ সুন্দরবন উন্নয়ন দফতরের বিভিন্ন ত্রাণ সামগ্রী। এদিকে বারুইপুরে পঞ্চায়েত সমিতির সদস্য শুধাংশু নস্করকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়িতেও প্রচুর ত্রাণ সামগ্রী, ত্রিপল, কম্বল উদ্ধার হয়।








