এক ফ্রেমে হৃতিক-রজনীকান্ত

0
31
ছবি সৌজন্যে : এক্স

দীর্ঘ ৪০ বছর পর আবারও একই সিনেমায় দেখা যাবে ভারতীয় চলচ্চিত্রের দু’ প্রজন্মের দুই জনপ্রিয় তারকা রজনীকান্ত ও হৃতিক রোশনকে।

রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা জেলার টু তে বিশেষ অতিথি চরিত্রে,ক্যামিও অভিনয় করতে যাচ্ছেন হৃতিক রোশন।কয়েক সপ্তাহের আলোচনার পর সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছেন হৃতিক। আগামী ২২ ও ২৩ জুন চেন্নাইয়ে তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে হৃতিককে একেবারেই নতুন এক রূপে দেখা যাবে।এজন্য শুটিংয়ের আগে তার বিশেষ লুক টেস্টও নেওয়া হবে। কাহিনির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রজনীকান্তের চরিত্রকে সহায়তা করতে দেখা যাবে হৃতিককে। উল্লেখ্য,২০২৫ সালের আগস্টে ওয়ার টু মুক্তির পর এটিই হৃতিকের নতুন কোনো চলচ্চিত্র প্রকল্পে যুক্ত হওয়ার প্রথম খবর।এর আগে, ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ভগবান দাদা সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক। সেই ছবিতে রজনীকান্তের সঙ্গেই পর্দা শেয়ার করে ছিলেন তিনি।সেটিই ছিল হৃতিকের অভিনয়জীবনের সূচনা।চার দশক পর আবারও সেই তারকার সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি।জানা গেছে, জেলার টু -এ বিভিন্ন চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন তারকাকে বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে।

সম্ভাব্য তালিকায় রয়েছেন মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও মিঠুন চক্রবর্তী। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ চার দশক পর দুই তারকার পুনর্মিলন হতে যাচ্ছে।