গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment দক্ষিণী সিনেমায় হৃতিক রোশন

    দক্ষিণী সিনেমায় হৃতিক রোশন

    0
    279
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতীয় সিনেমায় একচ্ছত্র আধিপত্য বিস্তার রাখা বলিউড সাম্প্রতিক সময়ে একেবারেই আর আগের মতো নেই। একের পর এক ব্যর্থতায় বলিউড সিনেমা হারিয়েছে তাদের পুরনো জৌলুস।

    বিপরীতে ভারতের দক্ষিণী সিনেমা এখন বলিউডকে টপকে বিশ্বব্যাপী শাসন করছে।একটা সময় দক্ষিণী তারকারা বলিউডে কাজ করার জন্য মুম্বাই পাড়ি জমাতেন। কালের বিবর্তনে এখন বলিউডের তারকারাই এখন পা বাড়াচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। যার শেষ উদাহরণ হৃতিক রোশন।বলিউডের সুপারস্টার দক্ষিণের অন্যতম প্রভাবশালী প্রযোজনা সংস্থার হোম্বালে ফিল্মস-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে খবর।আর এ খবরে দারুণ উচ্ছ্বসিত হৃতিক ফ্যানরা। কেজিএফ, সালার, কান্তারার মতো সিনেমা তৈরির প্রোডাকশন হাউজ হোম্বালে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবরটি শেয়ার করেছেন।খবরটি শেয়ার করে তারা লিখেছেন, সবাই তাকে গ্রীক গড বলেন। তিনি লক্ষ লক্ষ হৃদয়ে রাজ করছেন।আমাদের ব্যানারের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী দিনে আমরা দর্শকদের একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার স্বপ্ন দেখছি। খুব শীঘ্রই এই স্বপ্নকে বাস্তবায়িত করব আমরা। প্রযোজনা সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর বলেছেন, তাদের উদ্দেশ্য এমন কিছু গল্প বলা যা মানুষকে অনুপ্রাণিত করে।হৃতিকের সঙ্গে অংশীদারত্ব হওয়ায় তাদের সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল।আগামী দিনে তারা এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা একই সঙ্গে দুর্দান্ত এবং কালজয়ী হতে চলেছে।এদিকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যানারে হৃতিকের কাজ করার খবর শুনেই বেশ উত্তেজিত হয়েছেন ফ্যান ফলোয়াররা। কেউ কেউ মনে করছেন,কেজিএফ চ্যাপ্টার থ্রি-তে হয়তো যশের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে হৃতিককে।

    কেউ আবার ভাবছেন সালার-এর পরবর্তী কিস্তিতে হয়তো অভিনয় করবেন হৃতিক রোশন। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এসব গুঞ্জন প্রসঙ্গে কিছু জানানো হয়নি।