
জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন কাটিয়েছেন,নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী সাবা আজ়াদ। তাঁর অবশ্য আরও একটি পরিচয় রয়েছে। তিনি হলেন অভিনেতা হৃতিক রোশনের প্রেমিকা।কিন্তু দু’ সপ্তাহে যে এমন অবস্থা হবে, তা ভাবতে পারেননি তিনি।
সাবা একটি ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে,হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। শরীরের উপর দিয়ে যে ধকল গিয়েছে তা তাঁর ছবিতেই স্পষ্ট। অভিনেত্রী লিখেছেন, জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন। যে কিনা বাইরের এক কণা খাবার, জল, কিচ্ছু খায় না। সবসময় নিজের টিফিন বাক্স, জলের বোতল নিয়ে যাতায়াত করে, তার এমন সংক্রমণ হতে পারে, নিজেই ভাবতে পারছেন না। চার কেজি ওজন কমে গিয়েছে তাঁর। একই সঙ্গে সতর্কতার বার্তাও দিয়েছেন তিনি। সাবা বলেছেন, এত সাবধানতার পরেও তাঁর যদি এমন সংক্রমণ হতে পারে, তা হলে সবাই একটু বুঝেশুনে খাবার খাবেন। বাজার থেকে আনা সবজি খুব ভাল করে পরিষ্কার করবেন। না হলে তাঁর মতো ভুগতে হবে। এই সময় তাঁর খুবই কাজের চাপ। আর এখনই অসুস্থ হয়ে পড়ায় খুবই সমস্যায় পড়েছেন তিনি। এই কয়েক দিন তো হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না। তবে তাঁর এই অসুস্থতার সময়ে সারা ক্ষণ পাশে ছিলেন প্রেমিক হৃতিক।
শরীর খারাপ থাকায় মনমেজাজও ভাল থাকত না তাঁর। অভিনেত্রী যোগ করেছেন, তাঁর মন ভাল করার দায়িত্ব নিয়েছিল হৃতিক। এই সময় সারা ক্ষণ হৃতিক তাঁর পাশে ছিল। এই সময়ে হৃতিককে পাশে পেয়ে তাঁর অসুস্থতা অনেকটাই সেরে গিয়েছে, সেই অনুভূতিও ব্যক্ত করেছেন সাবা।
