গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata মেধাতালিকায় নবম যমজ অঙ্কিত-অনিশ

    মেধাতালিকায় নবম যমজ অঙ্কিত-অনিশ

    0
    174
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দেখতে যেমন মিল, তেমন নম্বরে। যমজ অঙ্কিত, অনিশের উচ্চমাধ্যমিকের নম্বর দেখে তাজ্জব সবাই।
    দুই ভাইয়ের প্রাপ্ত নম্বর ৪৮৯। দুজনেই যুগ্মভাবে নবম হয়েছেন। অঙ্কিত, অনিশের বাড়ি বাঁকুড়ায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অঙ্কিত, অনিশ শুধু উচ্চ মাধ্যমিকেই নয়, মাধ্যমিকেও মেধাতালিকায় নাম ছিল তাঁদের। ২০২৩-এ মাধ্যমিকে চতুর্থ এবং ষষ্ঠ হয়েছিল দুই ভাই। উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অদ্রিচ গুপ্ত, রফিত রানা লস্করও রয়েছে।
    ৪৯০ পেয়ে অষ্টম হয়েছে দুজন। অদ্রিচ, রফিত ছাড়াও যমজ দুই ভাইয়ের সাফল্যে উচ্ছ্বসিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক, মহারাজরাও।