
সবাইকে ছাপিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল। বধমান সিএনএস হাইস্কুলের ছাত্র রূপায়নের প্রাপ্ত নম্বর ৪৯৭।
দ্বিতীয় স্থানে রয়েছেন কোচবিহারের বক্সিরহাট স্কুলের তুষার দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। অন্যদিকে ৪৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন আরামবাগ হাইস্কুলের রাজর্ষি অধিকারী। ৪৯৪ নম্বর পেয়ে মেধাতালিকায় চতুর্থ স্থানে এবং মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন বাঁকুড়ার সোনামুখি বালিকা বিদ্যালয়ের ছাত্রী সৃজিতা ঘোষাল। মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন ৭২ জন ছাত্রছাত্রী। এবারে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল ১৮ মার্চ। প্রায় ২ মাসেরও কম সময়ে ৫০ দিনের মাথায় প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল।
পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা
ফলাফল হয়েছে এবছর। তাৎপর্যপূর্ণভাবে এবারেও ছেলেদের থেকে মেয়েরে সংখ্যা ৪৭ হাজারের কিছু বেশি।







