
মেয়ের দেহ আগলে মা। এবার হুগলির চণ্ডীতলায়। বেশ কয়েকদিন আগে মেয়ের মৃত্যু হলেও টের পাননি প্রতিবেশীরা। শুক্রবার দুর্গন্ধ বেরতে থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর পুলিশে খবর দিতেই সামনে আসে বিষয়টি।
হুগলির চণ্ডীতলার খানাবাটি এলাকার বাসিন্দা বছর ১৪-র অরিত্রী ঘোষ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। বাবা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছে আগেই। এরপর মায়ের সঙ্গেই থাকত আরিত্রী। মাঝেমধ্যে কাকা বিশ্বজিৎ ঘোষ দেখে যেতেন। আরিত্রীর মাও মানসিকভাবে অসুস্থ।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে ৪ দিন আগে মৃত্যু হয়েছে নাবালিকার। এদিকে ময়নাতদন্ত না করেই স্থানীয়রা দাহ করে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়ের মৃত্যুর কারণ জানতে মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।








