হাওড়ায় ট্যাক্সিতে বাজেয়াপ্ত বিপুল অস্ত্রসস্ত্র

0
63
ছবি সৌজন্যে : নিজস্ব
৫টি আগ্নেয়াস্ত্র ও ৩টি ম্যাগাজিন-সহ এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে রাজেশ কানওয়ার-কে গ্রেফতার করা হয়।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশের সহায়তায় একটি অভিযান চালায়। সেই অভিযানে হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকা থেকে একটি নীলসাদা ট্যাক্সিকে আটক করা হয়। ট্যাক্সির ভিতরেই ছিলেন চালক রাজেশ।
তাঁর কাছ থেকে ৫ টি ছোটো আগ্নেয়াস্ত্র ও ৩ টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করে পুলিশ। আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে কয়েকটি নাইন এমএম পিস্তল ও কয়েকটি সেমি আনফার্নিসড রিভলভার রয়েছে।