এসএফআই-র বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার 

0
116
ছবি সৌজন্যে : নিজস্ব
শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন সহ একাধিক দাবিতে এসএফআই-এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সল্টলেকের বিকাশ ভবনে। এসএফআই কর্মীদের মিছিল এগোনোর আগে থেকেই গার্ডরেল দিয়ে রাস্তা আটকানো হয়েছিল পুলিশের তরফে।
মিছিল শুরু আগেই এসএফআই কর্মী, সমর্থকদের বাধা দেয় বিধাননগর পুলিশ। এরপরই সেই ব্যারিকেড ভেঙে এগোতে চান বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই কর্মী, সমর্থকরা। সেসময় বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। অনেকে বিক্ষোভকারী রাস্তায় শুয়েও পড়েন। পরে বিক্ষোভকারীদের সেখান থেকে গ্রেফতার করে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের গাড়িতে তোলা নিয়েও বেশ কিছুক্ষণ ঝামেলা হয়। পুরুষ পুলিশ কর্মীরা মহিলা বিক্ষোভকারীদের উপর চড়াও হয়েছেন বলে অভিযোগ। ড্রপ আউটদের ক্লাসে ফেরাতে বিশেষ অর্থনৈতিক বরাদ্দ করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাগুলির পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য রাখতে সমস্ত স্তরে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে।
প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন চাই। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রোখা-সহ একাধিক দাবিতে এদিনের কর্মসূচি বলে জানা গিয়েছে।