গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad বহরমপুরে উদ্ধার বিপুল বিস্ফোরক! পলাতক অভিযুক্তরা

    বহরমপুরে উদ্ধার বিপুল বিস্ফোরক! পলাতক অভিযুক্তরা

    0
    152
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দিল্লি বিস্ফোরণের এক সপ্তাহের মধ্যেই এবার মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত রানিনগর গ্রামের সাইদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির ২ কেজি অ্যান্টিমনি ট্রাইসালফাইড উদ্ধার করেছে পুলিশ। যদিও পুলিশের আসার খবর পেয়ে সইদুল শেখ এবং মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
    সইদুল শেখের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস ও বিস্ফোরক পদার্থ আইনের মামলা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে একজন এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি বোমা নিষ্ক্রিয় দফতর-কে জানানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকিদের খোঁজে  তল্লাশি ও গ্রেফতারের চেষ্টা চলছে।
    তবে বাড়ির লোক ও এলাকা প্রতিবেশীর দাবি সাইদুলকে ফাঁসানো হচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এর আগেও তার নামে বোমা বাঁধার মামলা রয়েছে।