মুম্বইয়ের বহুতলে আগুন, আটকে বহু

0
128
ছবি সৌজন্যে : এক্স
ভাইফোঁটার সকালে মুম্বইয়ের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড-র ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ওই বহুতলের টপ ফ্লোরে অনেকে আটকে পড়েছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটা নাগাদ মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার একটি বহুতল থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। অন্তত ১২টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে বলে খবর। সঙ্গে ১০৮টি অ্যাম্বুল্যান্সও যায়। মুম্বই দমকলের মতে, এটি লেভেল ২ অগ্নিকাণ্ড। দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চলছে।
তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা সরকারিভাবে কিছু জানানো হয়নি।