জেলবন্দি দুষ্কৃতীর বাড়ির সামনে ২০ লক্ষ টাকার জাল নোট

0
198
ছবি সৌজন্যে : নিজস্ব

জেলবন্দি কুখ্যাত দুষ্কৃতী রুবেল শেখের বাড়ির সামনে ২০ লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বৈষ্ণবনগরে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কুম্ভীরা ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রুবেলের বাড়ির সামনে জাল নোট মজুত করা হচ্ছে। সেই খবর পাওয়ার পরই কুম্ভীরা অঞ্চলের খোসালপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে উদ্ধার হয় মোট ২০ লক্ষ টাকার জাল নোট। যার মধ্যে রয়েছে পাঁচশো ও দুশো টাকার নোট। ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। প্রশ্ন উঠছে, তাহলে কি জেলেই বসে নতুন কোনও ছক কষেছিল রুবেল।

নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। উঠছে একের পর এক প্রশ্ন।