গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আমাজন শহরে বিশাল সিংকহোল, জরুরি অবস্থা

    আমাজন শহরে বিশাল সিংকহোল, জরুরি অবস্থা

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    ব্রাজিলের আমাজনের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত বুরিটিকুপু শহর ধীরে ধীরে পৃথিবী গ্রাস করছে। সাম্প্রতিক সময়ে কয়েক মিটার গভীর বিশাল সিংকহোলের সৃষ্টি হয়েছে। এই গর্ত কয়েকশ বাড়ি গ্রাস করে ফেলতে পারে। সেই আশঙ্কা থেকে সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।জানা যাচ্ছে,শহরটিতে মোট ৫৫ হাজার মানুষের বসবাস।এবার আশঙ্কা দেখা দিয়েছে, ১ হাজার ২০০ মানুষের বাড়ি এই বিশাল গর্তগুলোতে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে।

    উল্লেখ্য নগর সরকারের জারি করা একটি জরুরি আদেশে বলা হয়েছে, গত কয়েক মাসের ব্যবধানে, সিংকহোলগুলো দ্রুত প্রসারিত হয়েছে এবং বাসস্থানের কাছাকাছি পৌঁছেছে।ইতিমধ্যেই বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। ওদিকে সাম্প্রতিক সিংকহোলগুলো বর্তমান সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে।কারণ, বুরিতিকুপু নামে এই শহরটিতে গত ৩০ বছর ধরেই এমন সিঙ্কহোল মানুষের জন্য সমস্যার সৃষ্টি করছে।

    বৃষ্টিপাতের কারণে ধীরে ধীরে মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। অতিরিক্ত বালি,অপর্যাপ্ত পরিকল্পিত নির্মাণ কাজ এবং বন উজাড়ের কারণেও এমনটা ঘটেছে।এদিকে ব্রাজিলে বড় আকারে মাটির ক্ষয়কে ভোকোরোকা বলা হয়, যা আদিবাসীদের উৎপত্তির একটি শব্দ।