গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের

    বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    লিভারপুলের ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।লা পারিসিয়ান ও লেকিপে’র রিপোর্টে বলা হয়েছে, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় ২৩ বছর বয়সী ফুটবলার একিতিকেকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে।

    চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, সুস্থ হতে প্রায় ছ’ মাস সময় লাগতে পারে।এর আগে পিএসজি’র বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ২৭ মিনিটে সতীর্থের পাস ধরতে দৌড়ানোর সময় হঠাৎ মাঠে পড়ে যান একিতিকে।সঙ্গে সঙ্গে লিভারপুলের মেডিকেল টিম তাকে চিকিৎসা দেয়।পরে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে আঘাতের আশঙ্কায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।অ্যানফিল্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে লিভারপুল ২-০ গোলে হেরে যায়। প্রথম লেগেও একই ব্যবধানে হেরে দু’ লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠে যায় পিএসজি।এখনও পর্যন্ত লিভারপুল বা ফরাসি ফুটবল ফেডারেশন,এফএফএফ আনুষ্ঠানিকভাবে চোটের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

    তবে খবর অনুযায়ী, দীর্ঘ পুনর্বাসনের কারণে আসন্ন বিশ্বকাপে তার খেলা প্রায় অসম্ভব।উল্লেখ্য,চলতি সিজনের শুরুতে ৬ কোটি ৯০ লাখ পাউন্ডে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেন একিতিকে। এখন পর্যন্ত তিনি ক্লাবটির হয়ে ৪৫ ম্যাচে ১৭ গোল করেছেন।