গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Purulia বাঘিনী জিনতকে ধরতে এবার হুলা পার্টিও      

    বাঘিনী জিনতকে ধরতে এবার হুলা পার্টিও      

    0
    834
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাঘিনী জিনতকে ধরতে এবার বনদফতরের সঙ্গে যোগ দিল হুলা পার্টিও। পুরুলিয়ায় পঞ্চম দিনে পুলিশ ও হুলা পার্টিকে সঙ্গে নিয়ে চারটি ভাগে ভাগ হয়ে বাঘিনীর খোঁজে রাইকা সংলগ্ন ভাঁড়ারি পাহাড়ে তল্লাশি শুরু করেছে বনদফতর।

    জিপিএস ট্র‌্যাকার, ঘুম পাড়ানি বন্দুক নিয়ে বাঘ বন্দির চেষ্টা শুরু হয়েছে। রেডিও কলার লোকেশনে দেখা গিয়েছে রাইকা সংলগ্ন ভাঁড়ারি পাহাড়ের চড়ায় অবস্থান করছে বাঘিনী। পাহাড়ের নিচে বিভিন্ন করিডরে জাল পাতা হয়েছে। বাঘিনীকে তাড়িয়ে এনে খাঁচাবন্দি করার চেষ্টায় রয়েছে বনদফতর। রায়হানদা গ্রামের শবরটালা এলাকায় ইতিমধ্যেই জাল দিয়ে ঘেরা হয়েছে। যাতে গ্রামবাসীদের ওপর হামলা করতে না পারে। ৫টি খাঁচায় গবাদি পশুর টোপ রাখলেও ধরা দিচ্ছে না জিনত। অথচ গ্রামবাসীদের চড়তে যাওয়া ছাগলের ওপর আক্রমণ করেছে। বেশ কয়েটি ছাগল গায়েব হয়েছে। ২ সপ্তাহ আগে ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে উধাও হয়ে যায় দুই বাঘিনী জিনত ও যমুনা। একজন ঝাড়খণ্ডে গেলেও অন্যজন ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে। এরপর জিনতকে ধরতে কার্যত কালঘাম ছুটছে বনদফতরের।

    এলাকাবাসীকে সতর্ক করে বনদফতরের কর্মী এবং পুলিশের তরফে কাউকেই জঙ্গলের আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাড়ি থেকে বেরতে সাহস পাচ্ছেন না কেউই।