গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs বারাসত মেডিক্যালের ভ্যাটে মানুষের দেহাংশ 

    বারাসত মেডিক্যালের ভ্যাটে মানুষের দেহাংশ 

    0
    136
    বারাসত মেডিক্যাল কলেজের বাইরের ভ্যাটে ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জঞ্জালের ভ্যাটে উদ্ধার হয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ।
    তবে কোথা থেকে এই দেহাংশ হাসপাতালের ভ্যাটে এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যান্য দিনের মতোই এদিনও সকালে সাফাইকর্মীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভ্যাট সাফ করতে এসে দেখেন, ভ্যাটে রক্ত ও দেহাংশ পড়ে। সূত্রের দাবি, হাত-পায়ের টুকরো উদ্ধার হয়েছে। রয়েছে চোখের অংশও। সঙ্গে সঙ্গে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। খবর যায় হাসপাতালের অধ্যক্ষ ডা. সুহৃতা পালের কাছে। এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রনজিত মুখোপাধ্যায় বলেছেন, এটা কোনও বেওয়ারিশ দেহ নয়।
    মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে। সেটি ওখানে ফেলে রেখেছে হয় তো মেডিক্যাল পড়ুয়ারা। এটা সরিয়ে দেওয়া হবে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব