গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Technology মানুষের মতো রোবট বিক্রি শুরু চীনে

    মানুষের মতো রোবট বিক্রি শুরু চীনে

    0
    12
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    চীনের রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিকস প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সরাসরি মানবসদৃশ রোবট বিক্রি শুরু করেছে।

    আলিবাবার ই-কমার্স প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেসে প্রতিষ্ঠানটি তাদের আর ওয়ান মডেলের রোবট লঞ্চ করেছে।পূর্ণাঙ্গ মডেলটির দাম ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১৫০ মার্কিন ডলার। এতে আমদানি ফি অন্তর্ভুক্ত রয়েছে।আমেরিকায় বিনা খরচে পাঠানোর সুবিধাও রাখা হয়েছে। এছাড়া আর ওয়ান এয়ার নামে ছোট একটি ভার্শনের দাম প্রায় ৬ হাজার ৮০০ ডলার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩০ জুনের দিকে সরবরাহ শুরু হতে পারে।এই রোবট আমেরিকা, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরশাহী ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে বিক্রি করা হবে। বড় কোনো ই-কমার্স প্ল্যাটফর্মে সাধারণ ক্রেতাদের জন্য সরাসরি বিক্রির ক্ষেত্রে এটি মানবসদৃশ রোবটের অন্যতম প্রথম উদাহরণ।প্রায় চার ফুট উচ্চতা এবং ৬৪ পাউন্ড ওজনের এই রোবটকে,স্পোর্টস রোবট হিসেবে বাজারজাত করা হচ্ছে। এটি সামারসল্ট দিতে পারে,নিজের শরীর দিয়ে সামনে বা পেছনে সম্পূর্ণ উল্টো হয়ে ঘুরতে পারে, ঢাল বেয়ে দৌড়াতে পারে এবং পড়ে গেলে আবার নিজে থেকে উঠে দাঁড়াতে সক্ষম।আর ওয়ান এয়ার মডেলে ২০ ডিগ্রি অব ফ্রিডম রয়েছে। অন্যদিকে সাধারণ আর ওয়ান এবং শিক্ষা-উপযোগী আর ওয়ান ইডিইউ সংস্করণে রয়েছে ২৬ ডিগ্রি অব ফ্রিডম। কোমর ও মাথায় অতিরিক্ত নড়াচড়ার সুবিধাও রাখা হয়েছে। তবে কাস্টম সফটওয়্যার ইনস্টল এবং পূর্ণ এসডিকে ব্যবহারের সুবিধা শুধু ইডিইউ মডেলে থাকবে।

    বর্তমান বাজারে এই দামকে তুলনামূলকভাবে অনেক কম বলে মনে করা হচ্ছে।টেসলার অপটিমাস এখনো সাধারণ বিক্রির জন্য লঞ্চ হয়নি। বস্টন ডায়নামিকসের অ্যাটলাস-ও বাণিজ্যিকভাবে পাওয়া যাচ্ছে না।