
পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভে সেনার নির্বিচারে গুলি চালানোর ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। শুক্রবার বিবৃতি জারি করে জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।
মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ পাকিস্তানের দমনমূলক নীতি এবং সংগঠিত লুণ্ঠনের ফল। তিনি আরও বলেছেন, এর জন্য পাকিস্তান সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, গত কয়েকদিনে পাক অধিকৃত কাশ্মীরে তিন সদস্য সহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছে।
পাক অধিকৃত কাশ্মীরে চলমান বিক্ষোভের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতার বিষয়টি রাষ্ট্রপুঞ্জে পৌঁছেছে। পাক অধিকৃত কাশ্মীরে রাজনৈতিক দলগুলি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
