
বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে রাষ্ট্রসংঘকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি।
জানিয়েছেন, নিরপেক্ষ ও স্বাধীন সত্য অনুসন্ধান পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন ফলকার তার্ক।১ জুলাই থেকে ১৫ আগস্টের ঘটনাগুলোর তদন্তে রাষ্ট্রসংঘকে অনুরোধ জানানো হয়েছে।ন্যায়বিচার, জবাবদিহিতা ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আগামী সপ্তাহের কোনো একসময় বাংলাদেশে রাষ্ট্রসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং দল আসার কথা রয়েছে। দলটিকে পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে তারা।উল্লেখ, চলতি মাসের ২২-২৯ আগস্ট পর্যন্ত রাষ্ট্রসংঘের একটি দল বাংলাদেশ সফর করে।অন্তর্বর্তী সরকার, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গসহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংখ্যালঘু, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকও করেছেন তারা।
