দিল্লির খালে গাড়ির মধ্যে মানবকঙ্কাল উদ্ধার 

0
152
Human skeleton recovered from car in Delhi canal
Human skeleton recovered from car in Delhi canal
দিল্লির খাল থেকে একটি গাড়ির মধ্যে মানবকঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর মুনাক খালে।
এই খালের মাধ্যমেই হরিয়ানা থেকে দিল্লিতে জল সরবরাহ করা হয়। পুলিশ সূত্রে খবর, খালের জল কমে যেতেই একটি দোমড়ানো মোচড়ানো গাড়ি দেখতে পান স্থানীয়েরা। তাঁরা তখনই পুলিশকে খবর দেন।ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করার সময় ভিতরে একটি মানবকঙ্কাল দেখাতে পায়। কার দেহ, কী ভাবে গাড়িটি এখানে এল তা নিয়ে রহস্য বাড়ে। তদন্ত শুরু করতেই পুলিশ জানতে পারে গাড়িটি বিনোদ নামে এক ব্যক্তির। তিনি বিজয় বিহারের বাসিন্দা। ২০২০ সালে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বিনোদ। পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন তিনি। বিনোদের বাড়ির লোককেও খবর দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, বিনোদের পুত্র রবি ঘটনাস্থলে আসেন। তিনিই গাড়িটি শনাক্ত করেন এবং তাঁর দাবি গাড়ির ভিতরে যে মানবকঙ্কাল উদ্ধার হয়েছে সেটি বিনোদেরই। রবি পুলিশকে জানিয়েছেন, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর রাতে বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল তাঁর। দ্বারকায় এক যাত্রীকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। কিন্তু তারপর থেকে বিনোদের ফোন বন্ধ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।