
এআই-র যুগেও হিউম্যান টাচ জরুরি বলে মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে কনফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এআই অপারেশন করছে, সেটা ঠিকই।
কিন্তু তারপরেও হিউম্যান টাচ প্রয়োজন। এআই করতে গিয়ে যেন কারও চাকরি না চলে যায়, তাই এমন কিছু না করা উচিত যাতে মানুষ বে রোজগার না হয়ে যায়। কারণ পেটের খিদে বড় খিদে। মুখ্যমন্ত্রী জানিয়েচেন রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেক্টরের জন্য আলাদা বিজনেস হাব তৈরি হবে। আগামী দিনে প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ের ওপর বিশেষ জোর দেবে সরকার। পাশাপাশি ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে ১৫ দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
সেই বোর্ডে রাজ্যের প্রতিটি জেলার ব্যবসায়িক সংগঠনকে যুক্ত করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের স্বার্থে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে।
