মানবপাচার, দুর্গাপুরে এনআইএ হানা, ধৃত ১

0
57
ছবি সৌজন্যে : নিজস্ব
আন্তর্জাতিক মানব পাচার চক্র মামলায় সোমবার ভোরেই দুর্গাপুরে এক ব্যক্তির বাড়িতে পৌঁছে তল্লাশি চালিয়েছে এনআইএ।
ইতিমধ্যেই ওই এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডে মেনগেট সংলগ্ন নিউ স্টিল পার্কে ঠিকাদারে গোলাম-র বাড়িতে পৌঁছয় এনআইএ-র আধিকারিকরা। সূত্রের খবর, দেশ-বিদেশে কাজের জন্য লেবার সাপ্লাই করেন তিনি। ঘণ্টাখানেক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ীকে গ্রেফতার করে এনআইএ। সূত্রে খবর, গোলাম তিন বছর আগে বিহারের মুজফফরপুর থেকে দুর্গাপুড়ে এসেছিলেন।
এরপর পরিবার নিয়ে এখানেই থাকতে শুরু করেন। এই মামলা নিয়ে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে এনআইএ।