
মানবতা কখনোই সংঘাতের শিকার হওয়া উচিত নয়। জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, ভারত এবং ইসরায়েল স্পষ্ট যে বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। কোনওভাবেই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয়। দু’দেশ সন্ত্রাসবাদ এবং এর সমর্থকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে আলোচনার পর ভারত ও ইজরায়েল উদ্ভাবন এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। নরেন্দ্র মোদী, ভারতের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। নয় বছর আগে, তিনি প্রথমবারের মতো ইজরায়েল সফরের সুযোগ পেয়েছিলেন। ৯ বছর পর, আবার ইজরায়েল সফর তাঁর জন্য গর্বের মুহূর্ত।
